মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ন্যাটোর ওপর জেলেনস্কির চাপ বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয় সারা দেশে ভারি বৃষ্টির আভাস জাতীয় গ্রিডে আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হবে স্বাস্থ্যসেবা কোনো বিশেষ সুবিধা নয়, এটি মৌলিক অধিকার: জুবাইদা রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে, খেলাপি ঋণ কিনবে বিশেষ কোম্পানি! পথশিশুদের সুরক্ষায় ৪২০ কোটি টাকার মেগা প্রকল্প নিচ্ছে সরকার বের্নার্দোর হেডার চলে গেল বাইরে দিয়ে দেশের সব অনুমোদিত ডিলার ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের জরুরি নির্দেশনা

কাঁচা বাদামের গায়ক এবার দাদাগিরিতে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৮২ Time View

 

বিনোদন ডেস্ক : কাঁচা বাদামের গায়ক ভুবন বাদ্যকরকে দেখা যাবে তুমুল জনপ্রিয় টিভি শো দাদাগিরিতে। ভারতের ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই কুইজ ঘরানার শো। জানা গেছে, রোববার (৩০ জানুয়ারি) দাদাগিরির ক্রিয়েটিভ টিমের সদস্যরা এসে পৌঁছায় বীরভূমের দুবরাজপুরে। সেখানেই ভুবন বাদ্যকরকে তারা গোটা বিষয়টি জানায়- ‘দাদাগিরির মঞ্চে দাদার সামনে হাজির হতে হবে’তাকে। এমন সুর্বণ সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভুবন। সম্মতি দিয়েছেন তিনি।

ভুবন বলেন, দাদাগিরির দাদাকে দেখতে যাব। দারুণ আনন্দ হচ্ছে, আমার ভাগ্য এত ভালো। অনেকে টিকিট কেটেও উনাকে (সৌরভ গাঙ্গুলী) দেখতে পান না, আমি পারব, খুব ভালো লাগছে। সোমবার (৩১ জানুয়ারি) দাদাগিরির এই বিশেষ পর্বটির শুটিং হওয়ার কথা। প্রচার হবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। বাদাম বিক্রি করেও যে ভাইরাল হওয়া যায়, নেট দুনিয়ায় ঝড় তোলা যায়, সেটা প্রমাণ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। গ্রামে ঘুরে ঘুরে তিনি কাঁচা বাদাম বিক্রি করেন। বিক্রির সময় সুরে সুরে ক্রেতা আহ্বান করেন। তার সেই গানই হয়ে যায় ভাইরাল। এরপর নানা ভার্সনে এই গান ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। 

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit