শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

শ্বশুর বাড়ি ফোন করে লাশ নিতে বলা সেই হত্যাকারী আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ১৩১ Time View
সাভার প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় স্ত্রীকে হত্যার পর শ্বশুর বাড়িতে ফোন করে লাশ নিতে বলা বৃষ্টি হত্যার প্রধান আসামী আসাদুলকে,  নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে  গ্রেফতার করেছেন র‌্যাব-৪। সোমবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান নিশ্চিত করেন।

এরআগে রোববার রাতে থেকে র‌্যাব-৪ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এই প্রধান আসামীকে গ্রেফতার করেন। র‌্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম মোছাঃ বৃষ্টি আক্তার (২৩) কিশোরগঞ্জের তাড়াইল থানাধীন এলাকার মেয়ে। বৃষ্টির প্রথম স্বামীর সংসারে তার ৬বছর ও ৪বছরের দুই কন্যা সন্তান রয়েছে যারা তার বড় বোন আকলিমা’র কাছে থাকে।

বৃষ্টি গাজীপুরে বোনের সাথে থেকে গার্মেন্টেসে চাকুরী করা কালে আসামী আসাদুলের সাথে পরিচয় হয়। ২০২০ সালে ১লাখ টাকা যৌতুক নিয়ে আসামী আসাদ বৃষ্টির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।  বিয়ের পর তারা স্বামী-স্ত্রী গাজীপুর থেকে আশুলিয়ায় এসে একটি গার্মেন্টেসে চাকুরী নেয়। তাদের বেতন উত্তোলনের জন্য দুজনেই একটি মোবাইল ব্যবহার করত। বৃষ্টির প্রথম পক্ষের দুই সন্তানের খরচ প্রদান করতে আসাদের কাছে তার বেতনের অর্থ চাইলে আসাদ বৃষ্টি ও তার সন্তানদের কোন খরচ দিতে অস্বীকার করে। এছাড়াও  আসামী আসাদ একাধিক পরকিয়ায় আসক্ত হওয়ার বিষয় জানতো বৃষ্টি।

এ নিয়ে ১৩ই জানুয়ারী রাত ১২টার দিকে বৃষ্টি ও আসাদের মাঝে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে আসাদ বৃষ্টির গলা টিপে ও কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। আসামী আসাদের বক্তব্য অনুযায়ী পরবর্তীতে বৃষ্টির মৃত্যু নিশ্চিত হতে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুঁলিয়ে হত্যা সুনিশ্চিত করে। পরে ঘরে তালাবদ্ধ করে বৃষ্টির বড় ভাইকে ফোন করে মৃতদেহ নিয়ে যেতে বলেবএবং তার মোবাইল বন্ধ করে রাখে। ঐদিন দুপুরে বৃষ্টির আপন ভাই ও খালাতো ভাই আশুলিয়ার সরকার বাড়ীতে গিয়ে দরজায় তালাবদ্ধ পেয়ে আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ এসে ঘরের তালা ভেঙ্গে লাশ উদ্ধার করেন। থানা পুলিশের সুরতহাল প্রতিবেদনে ভিকটিমের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া যায় জিজ্ঞাসাবাদে আসামী আসাদ বৃষ্টি হত্যার সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে। গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আশুলিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit