রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

বিগ বস সিজন ১৫ জিতলেন তেজস্বী প্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৯২ Time View

 

বিনোদন ডেস্ক :  বিগ বস সিজন ১৫ জিতলেন অভিনেতা তেজস্বী প্রকাশ। এদিন পুরস্কারস্বরূপ ৪০ লক্ষ টাকা ও বিগ বসের ট্রফি তাঁর হাতে তুলে দেন সালমান খান।

শনিবার ও রবিবার দুদিন ধরে চলে বিগ বস সিজন ফিফটিনের ফাইনাল। শনিবারই এই শো থেকে বাদ পড়েছেন অভিনেতা রেশমি দেশাই। এরপর রোববার দর্শকদের ভোটের কারণে নয়, বিগবসের অফার করা ১০ লক্ষ টাকার বিনিময়ে এই শো থেকে সরে দাঁড়ান কোরিওগ্রাফার নিশান্ত ভাট। খেতাব জেতার দৌঁড়ে এগিয়ে যান শমিতা শেট্টি, প্রতীক সেহেজপাল, করণ কুন্দ্রা ও তেজস্বী প্রকাশ।

উইনারের ৫০ লক্ষ টাকার মধ্যে থেকেই দশ লাখ টাকা নিয়ে বিগ বসের ঘরে যান পাঁচ সিজনের বিজয়ী শ্বেতা তিওয়ারি, উর্বশী ঢোলাকিয়া, গওহর খান, গৌতম গুলাটি ও রুবিনা দিলনায়ক। তাঁরা টপ ফাইভকে বলেন যে, তাঁদের কাছে দুটো অপশন রয়েছে। একদিকে তাঁরা শেষ অবধি অপেক্ষা করতে পারেন যেখানে কেউ একজনই ট্রফি ও টাকা পাবেন, অন্যদিকে এই নিশ্চিত ১০ লক্ষ টাকা নিয়ে শো ছাড়তে পারেন। তাঁদের এই অফার নিতেই রাজি হয়ে যান নিশান্ত ভাট। 

নিশান্ত বলেন, “তিনি খুশি। বিগবস তাঁকে পরিচিতি দিয়েছে, তাই এই শোকে ধন্যবাদও জানিয়েছেন নিশান্ত।” 

পাশাপাশি সালমান খান তাঁকে জানান যে, তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ দর্শকের ভোটে বিজয়ী হতেন না নিশান্ত। 

এদিন সিনেমার প্রচারে বিগবসের ঘরে যান গেহরাইয়াঁ সিনেমার চার অভিনেতা। দীপিকা পাডুকোন, অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী ও ধইরিয়া কারওয়া। সিনেমার প্রচারের পাশাপাশি বিগ বসের ঘরে যান তাঁরা। সেখানে গিয়েই টপ ফোরকে তাঁরা দর্শকের মতামত জানান। টপ ফোর থেকে বাদ পড়েন শমিতা শেট্টি। তবে শো থেকে বাদ পড়েও খুশি অভিনেতা। কারণ উপস্থিত সকলেই বলেন, তাঁরা ভাবতে পারেননি যে শমিতা বাদ যাবেন, তাঁদের কাছে শমিতা ছিলেন উইনার। 

এই কথা শুনে খুশি মনে শমিতা বলেন, “যাঁরা হেরে জিতে যায় তাঁদের বাজিগর বলে।” 
সূত্র: জি২৪

কিউএনবি/অনিমা/৩১শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit