রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

খুলে দেওয়া হল লতা মঙ্গেশকরের ভেন্টিলেশন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৮০ Time View

 

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পাশাপাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এ মাসের শুরুর দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় লতা মঙ্গেশকরকে। বর্তমানে হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ভারতের প্রখ্যাত এই সংগীতশিল্পী। শারীরিক স্থিতিশীলতা দেখে ডাক্তাররা আপাতত পরীক্ষামূলক ভাবে ভেন্টিলেটরের বাইরে রেখেছেন এই কিংবদন্তিকে।

লতার শারীরিক অবস্থার সবশেষ অবস্থা জানিয়ে বৃহস্পতিবার তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, “ লতা দিদি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতেই রয়েছেন। তার চিকিৎসা চলছে। তাকে পরীক্ষামূলক ভাবে ইনভেসিভ ভেন্টিলেটরের বাইরে রাখা হয়েছে। শারীরিক স্থিতিশীলতা দেখেই তাকে ভেন্টিলেটরের বাইরে রাখা হয়। তিনি ডক্টর প্রতীত সমদানির তত্ত্বাবধানে একটি চিকিৎসক দলের নজরদারিতে রয়েছেন। আমরা সকলের প্রার্থনা ও শুভেচ্ছাকে ধন্যবাদ জানাই।”

এদিকে, দু’দিন আগে লতা মঙ্গেশকরের পরিবারের পক্ষ থেকে ফেইসবুকে একটি পোস্ট করা হয়েছে। যেখানে তারা জানিয়েছেন ৯২ বছর বয়সী এই সংগীতশিল্পীকে নিয়ে যেসব গুজব ছড়ানো হচ্ছে তাতে যেন কান না দেওয়া হয়। তারাই লতার শারীরিক অবস্থা সম্পর্কে সকল বর্ণনা দেবেন।

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন লতা মঙ্গেশকর। ১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে একজন পেশাগত কণ্ঠশিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

সাত দশকে সহস্রাধিক চলচ্চিত্রে গান গেয়েছেন এই শিল্পী। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষা ও বিদেশি ভাষায় গান গেয়েছেন তিনি। এছাড়াও গেয়েছেন চলচ্চিত্রের বাইরে অনেক গান।

লতা মঙ্গেশকর এ পর্যন্ত ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার, তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার  ফিল্মফেয়ার সেরা নারী প্লেব্যাক, ১৯৯৩ সালে আজীবন সম্মাননা এবং ১৯৯৪ ও ২০০৪ সালে দুইবার ফিল্মফেয়ার বিশেষ পুরস্কার অর্জন করেন। এছাড়া ১২ বার পেয়েছেন বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন পুরস্কার।

সূত্র: এই সময়

কিউএনবি/অনিমা/২৮শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/ দুপুর ১:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit