বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

৪০তম বিসিএসের ভাইভা স্থগিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৯৪ Time View

 

ডেস্ক নিউজ : ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিএসসির পরিচালক (ক্যাডার) নেয়ামত উল্যাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। তবে আগামীকালের পরীক্ষা নেওয়া হবে।

পরবর্তীতে কম সময়ের নোটিশে পরীক্ষার্থীরা যাতে স্থগিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ৪০তম বিসিএসের জন্য ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে চার লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। সবমিলিয়ে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit