শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

হেফাজত-জামায়াত-জঙ্গিরা বদলায়নি : ইনু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

ডেস্ক নিউজ : জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, মৌসুমে মৌসুমে জঙ্গি তাণ্ডব ও জঙ্গি হামলার ঘটনা ঘটে চলেছে। এতে প্রমাণ হয়, হেফাজত-জামায়াত-জঙ্গিরা বদলায়নি। এরা বাংলাদেশের রেজিস্টার্ড বেঈমান। পাকিস্তানপন্থার ধারক ও বাহক। আজ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনায় অংশ নিয়ে এব কথা বলেন ইনু। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক চক্র বাংলাদেশের ধর্মনিরপেক্ষতাকে হারাম বলে। আর ভারত, আমেরিকা, ইংল্যান্ডে গেলে তারা ধর্মনিরপেক্ষতাকে হালাল বলে। এই দ্বিমুখী চালবাজির রাজনীতি বন্ধ করা দরকার। এতে প্রমাণ হয়, জেএমবি-জামায়াত-জঙ্গিরা হচ্ছে মাঠের অ্যাক্টর।

জামায়াত হচ্ছে ডিরেক্টর। বিএনপি হচ্ছে প্রডিউসার। সুতরাং এরা পাকিস্তানি রুহানি শক্তি দ্বারা পরস্পর সংযুক্ত। জেনেটিক্যালি সম্পর্কযুক্ত। তিনপক্ষকেই দমন ও বিদায় জানানো উচিত। হেফাজতের বিভিন্ন তাণ্ডব, ধ্বংস ও এর ক্ষয়ক্ষতির ওপর শ্বেতপত্র প্রকাশের দাবি করেন তিনি। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা (ভিসি) শিক্ষার্থীদের সরকারের বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলছেন বলে অভিযোগ করে হাসানুল হক ইনু বলেন, কিছু সমস্যা যা কাঁটার মত পায়ে বিঁধছে। সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের কারও কারও কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা, আচার-আচরণ দুঃখজনক। এবিষয়ে সরকারের নজর দেওয়া দরকার।

এসময় ১৯৭১ সালে গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবি আন্তর্জাতিক পর্যায়ে তোলার জন্য সরকারের প্রতি আহ্বান জানান জাসদ সভাপতি। তিনি বলেন, দূর্গাপুজার উৎসবসহ অন্যান্য সময়ে দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক হামলা হয়েছে। দেখে মনে হয়েছে, ওইখানে সরকার নেই, আইন নেই। আওয়ামী লীগ নেই। প্রশাসন নেই। জাসদ নেই। ১৪ দল, এমনকি এমপি-মন্ত্রী নেই। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে জাতির পিতার ভাস্কর্য, ম্যুরাল ভাঙা হয়েছে। অনেকেই যারা মুজিব কোট পরে, তারা ভয়ে মুজিব মিনার বানানোর প্রস্তাব দিয়েছে। এটা দুঃখজনক।

সংবিধান পর্যালোচনা প্রয়োজনীয়তা তুলে ধরে হাসানুল হক ইনু বলেন, সংবিধান পর্যালোচনা ও সংস্কার করা দরকার। সেজন্যই সংবিধান পর্যালোচনার জন্য সংসদের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করছি। এছাড়া তিনি আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন নিশ্চিতে উদ্যোগ নেওয়ার এবং নদী কমিশনকে সক্রিয় করার আহ্বান জানান।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit