শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস শিক্ষামন্ত্রীর

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ১১৭ Time View

 

ডেস্ক নিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। একই সঙ্গে তাদের সব দাবি-দাওয়া বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। বুধবার (২৬ জানুয়ারি) শাবিপ্রবি ইস্যু নিয়ে রাজধানীর হেয়ার রোডে নিজ বাসভবনে শিক্ষামন্ত্রী এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের দাবি যৌক্তিক।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয় গত ১৩ জানুয়ারি। এদিন রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদ লিজার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের ছাত্রীরা। ১৬ জানুয়ারি বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন শিক্ষার্থীদের লাঠিপেটা করে উপাচার্যকে মুক্ত করে পুলিশ। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ সে সময় সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় পুলিশ, শিক্ষক, শিক্ষার্থীসহ অর্ধশত আহত হন।

 

 

কিউএনবি/আয়শা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit