শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

সংসদের অধিবেশন সংক্ষিপ্ত হয়ে শেষ হচ্ছে বৃহস্পতিবার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২
  • ৯৬ Time View

 

ডেস্ক নিউজ :  করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সংসদের চলতি অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) শেষ হচ্ছে এ অধিবেশন। অবশ্য এদিন সকাল বিকাল দুই বেলা বৈঠক চলবে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এ বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, “করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে। বৃহস্পতিবার অধিবেশন শেষ হবে।”

এদিকে শেষদিন সংসদে বহুল আলোচিত অপ্রত্যাশিত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ আইন পাস হবে। এই আইনের ভিত্তিতে এই নতুন কমিশন গঠিত হবে।

জাতীয় সংসদের সদস্য এবং ২০২২ সালের প্রথম অধিবেশন গত ১৬ জানুয়ারি শুরু হয়। সংবিধানের বিধান অনুযায়ী বছরের প্রথম এ অধিবেশনের প্রথম বৈঠকের ওইদিন রাষ্ট্রপতি ভাষণ দেন। পরদিন সংসদের বৈঠক চলার পর ৫ দিন বিরতি দিয়ে রোববার (২৩ জানুয়ারি) শুরু হয় বৈঠক। এরপর আবারও দুই দিনের বিরতি দিয়ে আজ বুধবার সংসদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামীকালের বৈঠকের মধ্য দিয়ে শেষ হবে এ অধিবেশন। সবমিলিয়ে চলতি অধিবেশন পাঁচ কার্যদিবসের চলছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শুরুতেই চলতি অধিবেশন বেশ কিছুদিন চালানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল। কয়েক দফায় মুলতবি দিয়ে এ অধিবেশন ফেব্রুয়ারির শেষ পর্যন্ত পরিচালনার চিন্তা করা হয়েছিল বলে জানা গেছে। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ব্যাপক বিস্তারের কারণে ওই পরিকল্পনায় পরিবর্তন এনে অধিবেশন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে প্রায় ৪০ জনের মতো সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।

এ বিষয়ে ইকবালুর রহিম বলেন, শীতকালীন অধিবেশন হিসেবে আমাদের আরও কয়েকটা দিন চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু করোনা বেড়ে যাওয়ায় অধিবেশন সংক্ষিপ্ত করছি। আমাদের কাছে মানুষের জীবন গুরুত্বপূর্ণ।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সংসদ অধিবেশন কেবল সংসদ সদস্যের ওপর নির্ভর করে না। সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, নিরাপত্তা বাহিনীসহ আরও অনেক লোকের সম্পৃক্ততা রয়েছে। ইতোমধ্যে আমাদের ৪০ জনের মতো এমপি এবং সংসদ সচিবালয়ের দুইশর বেশি স্টাফ আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার এ বৈঠকে নির্বাচন কমিশন নিয়োগ এর আইন পাস হবে বলেও জানান এই হুইপ।

সাধারণত বছরের প্রথম এবং বাজেট অধিবেশন দীর্ঘ হয়। বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা এবং বাজেট অধিবেশনে বাজেটের ওপর সাধারণ আলোচনার কারণেই এ দুটি অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। তবে করোনা সংক্রমণের কারণে গত দুই বছর ধরে এ দুটি অধিবেশনও সংক্ষিপ্ত হচ্ছে।

কিউএনবি/অনিমা/২৬শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit