শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

সরকার ওয়ানস্টপ সার্ভিস প্রদানে উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৯১ Time View

 

ডেস্কনিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ব্যবসায়ীদের উন্নত ডিজিটালসেবা ও ওয়ানস্টপ সার্ভিস প্রদানের লক্ষ্যে নানাধরনের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ কাস্টমস তাদের পেশাগত দক্ষতা, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে রাজস্ব আদায়ে গতিশীলতাবৃদ্ধি, অপবাণিজ্য রোধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ এবং সর্বোপরি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আরো সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২২ উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২২ পালন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষে বাংলাদেশ কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও অংশীজনসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই জাতীয় রাজস্ব বোর্ড গঠন করে ব্যবসা-বাণিজ্যের প্রসার ও শিল্পায়নের ওপর ব্যাপক গুর্ত্বু দিয়েছিলেন। এর ফলেই দেশের রাজস্ব আদায়ের বহুমুখীখাত সৃষ্টি হয়েছিলো। জাতির পিতার সুযোগ্য নেতৃত্ব ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনার মাধ্যমে মাত্র সাড়ে তিন বছরেই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ স্বল্পোন্নত দেশে রুপান্তরিত হয়েছিল।

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে পরপর তিন দফা সরকার গঠন করে সমগ্র দেশে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ডব্লিউসিও ডাটা মডেল আই ডাটা স্ট্যান্ডার্ড কে ভিত্তি ধরে রাজস্ব নীতি প্রণয়ন করছে। ডিজিটাল কাস্টমস সেবা ও উন্নত তথ্যভান্ডার নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ কাস্টমসের অত্যাধুনিক ডিজিটাল প্লাটফমের্র নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন,সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ে তুলবো। তিনি ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২২’ এর সার্বিক সাফল্য কামনা করেন।

সূত্র : বাসস

কিউএনবি/বিপুল/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit