শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

শুরু হচ্ছে প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

ডেস্ক নিউজ :  অসংক্রামক রোগ নির্ণয়, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও জনসচেতনতা বাড়াতে বুধবার থেকে প্রথম জাতীয় অসংক্রামক রোগ সম্মেলন শুরু হচ্ছে।

বুধবার থেকে তিন দিনের এ সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর সোনারগাঁও হোটেলে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আয়োজক কমিটির সদস্য সচিব শামীম হায়দার তালুকদার।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশসহ বিশ্বে অসংক্রামক রোগ ব্যাপকহারে বাড়ার পাশাপাশি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে আসছে। এমন প্রেক্ষাপটে সম্মেলনে অসংক্রামক রোগের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিক্ষামন্ত্রী দীপু মনি, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, ডিএনসিসি’র মেয়র আতিকুল ইসলাম, ডিএসসিসি’র মেয়র শেখ ফজলে নূর তাপসসহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সম্মেলনের বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

এই অসংক্রামক ব্যাধি নিরূপণের লক্ষ্যে এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির জন্য নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, বাংলাদেশ নন-কমিউনিকেবল ডিজিজ ফোরাম (বিএনসিডিএফ), বাংলাদেশ ক্লিনিক্যাল রির্সাচ প্লাটফর্ম এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম, আইসিডিডিআর’বি, ব্রাক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পপুলার মেডিকেল কলেজসহ ৩০টি জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যেগে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলন সম্পর্কে শামীম হায়দার তালুকদার বলেন, “সম্মেলনের উদ্দেশ হলো নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামে যারা অসংক্রামক রোগে আক্রান্ত তাদের অংশগ্রহণ নিশ্চত করা এবং অসংক্রামক রোগের চিকিৎসা যেন সবাই পায় তার ব্যবস্থা করা।”
সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit