শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ

তীব্রতা ছড়াতে না ছড়াতেই চলে যাচ্ছে শীত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৮৯ Time View

 

ডেস্ক নিউজ :  মাঘের দ্বিতীয় সপ্তাহ চলছে। এ সময়ের মধ্যে শীত তার তীব্রতা ছড়াতে পারেনি। এবার মাঘের শীত বাঘ তো দূরের কথা, ঢাকার মানুষকেও কাঁপাতে পারেনি। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীবাসী এবছর তীব্র, মাঝারী বা মৃদু শৈত্যপ্রবাহের কোনটিরই অনুভূতি পাবেন না।

তবে কয়েকদিন ধরেই আকাশ ছিল মেঘলা। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়েছে। যদিও মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমবে। রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে। বৃষ্টি কেটে যাওয়ার পর বৃহস্পতিবার থেকে ফের রাতের তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে।

আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াস। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে ২ ফেব্রুয়ারি। মাঘ বিদায়ের আগে আরেকদফা শীত নামতে পারে ৩-৪ দিনের জন্য। এভাবেই ফাগুনে প্রবেশ করবে আবহাওয়া। উত্তুরে বাতাস সরিয়ে দখল করবে দখিনা হাওয়া।

দ্বিমেরুর প্রভাবে অতীতের শীত মৌসুমের চেয়ে এবারের শীতকাল কিছুটা ব্যতিক্রমী হচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এর কারণ  বহুবিধ। রয়েছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণের উপকূলে সৃষ্ট উষ্ণ মেঘের সঙ্গে হিমালয় থেকে আসা শীতল বাতাসের লড়াই। আছে প্রশান্ত মহাসাগরের ‘এল নিনো’ ও ‘লা নিনার’ প্রভাব। 

আবহাওয়াবিদেরা বলছেন, ভারত মহাসাগরে সৃষ্টি হওয়া দ্বিমেরু পরিস্হিতির কারণে একদিকে আন্দামান ও ইন্দোনেশিয়ার জাভা অঞ্চলের তাপমাত্রা ৩০ ডিগ্রির কাছাকাছি। বাতাসের ধাক্কায় ওই উত্তপ্ত পানি বাংলাদেশ ও ভারতের বঙ্গোপসাগর অংশে চলে আসছে। ফলে শীতকালে এখানে তাপমাত্রা বেড়ে গেছে। মূল ভূখণ্ডের চেয়ে দক্ষিণে থাকা বঙ্গোপসাগরের তাপমাত্রা বেড়ে গেছে। এর ফলে ফুটন্ত পানিতে ধোঁয়ার মতো ঘন মেঘ তৈরি হচ্ছে। এর বিপরীতে উত্তরে থাকা হিমালয় থেকে অপেক্ষাকৃত শীতল বাতাস সারা দেশে ছড়িয়ে পড়ছে। এতে শীতের প্রকোপ বাড়িয়ে শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে উত্তরাঞ্চলসহ দেশের উত্তর ও উত্তর-পশ্চিম অঞ্চলে, কিন্তু তা বেশি স্থায়ী হচ্ছে না। চলছে উত্তরের হিম বাতাসের সঙ্গে দক্ষিণের উষ্ণ মেঘের লড়াই। সবমিলিয়ে এবার একটু ব্যতিক্রম লাগছে শীতকাল।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমবে। রাতের তাপমাত্রা ক্রমশ হ্রাস পেতে পারে। বৃষ্টি কেটে যাওয়ার পর বৃহস্পতিবার থেকে ফের রাতের তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে। 

কিউএনবি/অনিমা/২৫শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit