বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

নওগাঁয় বিটকয়েন চক্রের মূলহোতা সহ আটক ২

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৬৫ Time View

 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় অবৈধ বিটকয়েন ক্রয়-বিক্রয় চক্রের মূল হোতাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। শনিবার (২২ জানুয়ারি) শহরের গোস্তহাটির মোড় ও আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামের আব্দুস শুকুর ছেলে সারোয়ার হোসেন ডলার (৩০) এবং একই গ্রামের সামসুল আলম খন্দকার এর ছেলে রাকিবুল ইসলাম খন্দকার রকি (২৫)। রোববার (২২ জানুয়ারি) সকালে জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ কার্যালয় থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়-রাকিবুল ইসলাম খন্দকার রকি এবং সারোয়ার হোসেন ডলার দীর্ঘদিন যাবৎ অবৈধ বিটকয়েন ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার তথ্য জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নিকট আসে। এ অভিযোগের প্রেক্ষিতে এনএসআই এবং ডিবি পুলিশ অভিযান চালিয়ে আত্রাই উপজেলার চৌড়বাড়ী গ্রামের নিজ বাসা থেকে বিটকয়েন চক্রের মূলহোতা রাকিবুল ইসলাম খন্দকার রকিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিটকয়েন চক্রের সমন্বয়কারী সারোয়ার হোসেন ডলারকে নওগাঁ শহরের গোস্তহাটির মোড় থেকে আটক করে।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়-সর্বশেষ বিটকয়েন বিক্রির ১ লাখ ৮২ হাজার ইউএস ডলার যার মূল্যমান প্রায় ১ কোটি ৫৬ লাখ টাকা লেনদেনের জন্য সারোয়ার হোসেন ডলারের ব্যাংক এশিয়া এর স্বাধীন মাস্টার কার্ড (নম্বর- ৫৪১১৭৩০১০০৩১২৮৬১) ব্যবহার করে। বিটকয়েন বিক্রয় হলে একাউন্টে অনেক টাকা জমা হবে লোভ দেখিয়ে তারা অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি প্রাথমিক ভাবে জানা যায়। এছাড়াও একটি বিটকয়েনের মূল্য ৩৫ লাখ টাকা বলে প্রচারণা করে আসতেছিল।

এবং এই বিটকয়েন ক্রয়ের জন্য তাদের টাকার প্রয়োজন বলে লোকজনদের প্রলোভন দেখিয়ে টাকা নেয়। এতে ভুক্তভোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ বিটকয়েন ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে তারা স্বীকার করে। তাদের বিরুদ্ধে আত্রাই থানায় প্রতারনার মামলা দায়ের করা হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit