মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আমার মনে হয় করোনায় ভয়াবহ কিছু হবে না: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১৫৬ Time View

 

ডেস্ক নিউজ : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাস নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি, আমার মনে হয় ততটা ভয়াবহ কিছু হবে না। রবিবার (২৩ জানুয়ারি) অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী জানান, আমরা সবসময় সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি আছে। আমরা আগে যেভাবে মোকাবিলা করেছি, সেভাবে মোকাবিলা করতে পারব।

করোনা সংকটের মধ্যে গ্যাস, সার, বিদ্যুতের মূল্য বৃদ্ধির উদ্যোগ নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমার এখান থেকে প্রাইজ বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, আমি এখনও জানি না। বিষয়টি যখন জানবো তখন এ বিষয়ে আমি দেখতে পারবো। এ বিষয়ে আমি অবশ্যই জানবো, যখন জানবো তখন ব্যবস্থা নেবো। আমার যা করণীয় সেটা অবশ্যই করবো। আমাদের সরকার জনগণের সরকার। এ দেশের সব মানুষকে নিয়েই আমাদের চলাচল, আমি মনে করি কখনো এই চলার পথ বিঘ্নিত হবে না।

এফবিসিসিআই এর অনুষ্ঠানে ব্যবসায়ীরা প্রণোদনা ঠিকমতো পাননি বলে অভিযোগ করেছেন। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আমরা যেসব প্রণোদনা দিয়েছি, এগুলো অবশ্যই যাদের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে, তারা পাবেন। যদি বিলম্ব হয়ে থাকে তাহলে সেটা বাতিল হয়ে যাবে না। কারণ বাতিলের কোনো ব্যবস্থা নেই। যে শর্তসাপেক্ষে আমরা দিয়েছি সেই শর্তপূরণ করলে তারা সেটি পেয়ে যাবেন। অর্থমন্ত্রী বলেন, আমি মনে করি এখানে ভুল বোঝাবুঝি আছে, হয়ত কোনো কারণ থাকতে পারে। আমি আবারও বলব, যদি এমন কোনো অভিযোগ থাকে তাহলে এগুলো আমাকে দিলে আপনাদের ভালোভাবে জবাব দিতে পারবো।

মাঠ পর্যায়ে জেলা চেম্বার সভাপতিরা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, আমার কাছে আসুক। এফবিসিসিআই এর যদি কোনো অভিযোগ থাকে তাহলে অভিযোগগুলো ডেফিনেটলি আমাদের মন্ত্রণালয়ে এসে বলবে। আমাদের জানালে আমরা টেক কেয়ার করব। আমি মনে করি সেগুলোর সমাধান খুঁজে বের করতে পারবো।

 

 

আয়শা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit