রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

সারা দেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে শীতের তীব্রতা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ১০৩ Time View

 

ডেস্ক নিউজ : দেশের আট বিভাগেই আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় এবং অন্য ছয় বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকতে পারে দেশ। বৃষ্টির পর শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে। 

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল খুলনা বিভাগের মোংলা, সাতক্ষীরা ও যশোরে সামান্য বৃষ্টিপাত হয়েছে। দেশের অন্য কোথাও বৃষ্টিপাত রেকর্ড না হলেও রাজধানীসহ অধিকাংশ এলাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আজ বৃষ্টিপাত এলাকা বাড়তে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও। গতকাল সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ বৃষ্টিপাত হলেও সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামীকালও আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর পরে রাতের তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে। 

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আপাতত দেশের কোথাও শৈত্যপ্রবাহ বইছে না। তবে উত্তর ও উত্তর-পশ্চিমের জেলাগুলোতে তীব্র শীত রয়েছে। দেশের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পর শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

কিউএনবি/অনিমা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit