শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বমানের পর্যটন শিল্প গড়তে সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সফরে সিএনএনকে নিষিদ্ধ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অবশেষে ইসরায়েল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়ারল্যান্ড ‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ

৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১২১ Time View

 

ডেস্ক নিউজ : ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এই বিসিএসে ১৫ হাজার ২২৯ জন প্রার্থী প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। বিপিএসসির ওয়েবসাইটে প্রকাশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘৪৩তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। কমিশনের বিশেষ সভায় প্রিলিমিনারির ফল অনুমোদন করা হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক মোট ১৫ হাজার ২২৯ জন প্রার্থীকে সাময়িকভাবে যোগ্য ঘোষণা করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে যেকোনো মোবাইল থেকে এসএমএস করে ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল জানা যাবে। Format: PSC<Space>43<Space>Registration Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি Message-এ Registration Number সহ Qualified অথবা Not qualified হিসেবে ফলাফল পাওয়া যাবে। Example: PSC 43 123456 send to 16222। লিখিত পরীক্ষা আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হবে। সুনির্দিষ্ট তারিখ ও সময়সূচি পরবর্তীতে কমিশনের ওয়েবসাইটে ও প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

গত বছরের ২৯ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী অংশ নেন।  আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হয়। এর আগে ২০২০ সালের ৩০ নভেম্বর এ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় বিপিএসসি।  

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit