মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

পুলিশের হামলার জন্য ভিসিকেই দায়ী করছেন শাবি শিক্ষার্থীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

ডেস্ক নিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পরোক্ষ মদদেই পুলিশ হামলা চালিয়েছে বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১টায় উপাচার্যের বাস ভবনের সামনে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থী নাফিসা আনজুম বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া ক্যাম্পাসের ভেতরে পুলিশ ঢুকতে পারে না। তেমনি প্রশাসনের অনুমতি ছাড়া পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর ক্ষমতা রাখে না। যেহেতু প্রশাসনের অনুমতি ছাড়া পুলিশ হামলা চালাতে পারে না তাই আমরা মনে করি শিক্ষার্থীদের উপর এ হামলার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। 

kalerkanthoসংবাদ সম্মেলনে কথা বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

তিনি আরো বলেন, পুলিশ ওইদিন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলা চালিয়েছে। এ হামলায় প্রশাসন পুলিশকে দোষারোপ না করে বরং উল্টো শিক্ষার্থীদেরকে দোষারোপ করছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষকদের প্রতিনিধি দল। এ সময় তাঁরা শিক্ষার্থীদের স্বাভাবিক পড়াশোনায় ফিরে যাওয়ার আহ্বান জানান। 

 

 

কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit