শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
শৃঙ্খলা না মেনে ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রখলে রাষ্ট্রদ্রোহ মামলা: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি চাইলে ২০৩১ সাল পর্যন্ত রাজপথ দখলে রাখতে পারবে : মীর শাহে আলম জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণে ওয়াকআউট করা দেশগুলোর মধ্যে ছিল বাংলাদেশও প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী

নিবন্ধনবিহীন আইপিটিভি বন্ধে তথ্যমন্ত্রীর নির্দেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৮৫ Time View

 

ডেস্ক নিউজ :  যেসব ইউটিউব চ্যানেল ও নিবন্ধনবিহীন আইপিটিভিতে সংবাদ প্রচার করা হয় সেগুলো বন্ধে দেশের সব জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। 

তিনি বলেছেন, “দেশের কোনও কোনও জায়গায় এখনও আইপি টিভির মাধ্যমে সংবাদ প্রচার করা হয়। কিন্তু সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এইসব সংবাদ প্রচার করতে পারে না। ইউটিউবের মাধ্যমেও সংবাদের বুলেটিন প্রচার করা হয়। এটি আমাদের সম্প্রচার নীতিমালা অনুযায়ী করতে পারে না।”

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন এক অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, “জেলা প্রশাসকদের আমরা বলেছি, অনেক আইপিটিভি স্থানীয়ভাবে অনেক পপুলার। মানুষ তাদের চেনে এবং নিয়মিত তাদের খবর প্রচার করছে। আমি বলছি, সম্প্রচার নীতিমালা অনুযায়ী তারা এটা পারে না এবং তারা যেন এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়।”

জেলা প্রশাসকদের ধন্যবাদ জানিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “গত বছর ক্লিন ফিড বাস্তবায়নের যেভাবে ডিসিরা মোবাইল কোর্ট পরিচালনা করেছে, এ জন্য তাদের ধন্যবাদ জানিয়েছি। গত বছরের পহেলা অক্টোবর থেকে ক্লিন ফিড বাস্তবায়ন করা হয়েছে। এখনও তাদের এ ব্যাপারে নজর রাখতে বলেছি। যারা কেবল নেটওয়ার্ক প্রচার করেন তারা যেন স্থানীয়ভাবে টেলিভিশন চ্যানেল হিসেবে কোনও অনুষ্ঠান প্রচার না করে সে ব্যাপারে সজাগ থাকতে বলেছি জেলা প্রশাসকদের।”

কিউএনবি/অনিমা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit