বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

মধুখালীতে মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ২২১ Time View

 

ডেস্ক নিউজ : ফরিদুরের মধুখালীতে মঙ্গলবার পুলিশ অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. রাজন শেখ(২৯)। সে মধুখালী পৌরসভার ভাটিকান্দি মথুরাপুর গ্রামের আবুল হাসেম শেখের ছেলে। পলাতক মাদক ব্যবসায়ীর নাম বাসন্তী রায়(৪৯)। সে একই গ্রামের মৃত পরান সিংহ রায়ের স্ত্রী। বাসন্তী রায় ও তার ছেলের নামে একাধিক মামলা রয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পৌরসভার ভাটিকান্দি মথুরাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়। অপর মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। আটক মাদক ব্যবসায়ীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছে। উল্লেখ্য, রাজন ও বাসন্তী রায় দীর্ঘদিন ধরে একে অপরের যোগসাজসে মাদক ব্যবসা করে আসছেন

 

 

কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit