রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

চলতি বছরেই চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ : আশ্বাস আইনমন্ত্রীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৯৮ Time View

 

ডেস্ক নিউজ : চলতি বছরেই চট্টগ্রামে হাইকোর্টের একটি সার্কিট বেঞ্চ স্থাপিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ‘আইনজীবী মিলনমেলা-২০২১’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান তিনি। ভার্চুয়ালি যুক্ত হওয়া অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ‘হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি সদয় বিবেচনায় নিয়েছেন প্রধান বিচারপতি। এ বছর শেষ হওয়ার আগেই চট্টগ্রামে একটা সার্কিট বেঞ্চ পেতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীও এটা চান। এ ব্যাপারে কিছুদিনের মধ্যেই হয়তো আমরা একটা ঘোষণা দেব।’

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি ‍মুহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, আইন সচিব মো. গোলাম সারওয়ার, চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit