রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

নারায়ণগঞ্জের নির্বাচন উদাহরণ সৃষ্টি করবে : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১১০ Time View

 

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছে। আইন-শৃঙ্খলা বাহিনীও তাদের অবস্থান থেকে দায়িত্ব পালন করবে।’আজ শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘দেশের বিরুদ্ধে এখনও অপপ্রচার হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার হচ্ছে বাংলাদেশে নাকি বিনাবিচারে মানুষ হত্যা করা হয়, যা সম্পূর্ণ মিথ্যে। দেশে কোনো মানুষকে হত্যা করা হয় না, বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারও করা হয় না। আমি টাঙ্গাইলের কথা বলি। সেখানে গত ১৩ বছরে কোনো বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়নি।’

আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘যারা বাড়িঘর পুড়িয়েছে, মানুষকে পুড়িয়ে দগ্ধ করেছে শুধু তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এটিকে নানাভাবে অপপ্রচার করা হচ্ছে। মিথ্যাচার করে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে, যাতে এ দেশে স্বাধীনতাবিরোধী শক্তি আবার আসে।’

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit