রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

গৌরনদীতে ৫০২পিচ ইয়াবাসহ মাদক সম্রাট বিশ্বজিৎ বনিক গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১৭৪ Time View

 

বিশ্বজিত সরকার বিপ্লব গৌরনদী (বরিশাল) প্রতিনিধি : শুক্রবার রাতে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের হাতে ৫০২(পাঁচশত দুই)পিচ ইয়াবা ট্যাবলেটসহ পার্শ্ববর্তি মুলাদী উপজেলার বিশ্বজিৎ বনিক(৩৪) নামের এক মাদক সম্রাট গ্রেফতার হয়েছে। পুলিশের দাবি গ্রেফতার হওয়া বিশ্বজিৎ বনিক অত্র অঞ্চলের একজন কুখ্যাত মাদক সম্রাট। গৌরনদী, মুলাদী ও কালকিনি থানার একটি বিশাল এলাকাজুড়ে রয়েছে তার একটি শক্তিশালী মাদক নেটওয়ার্ক। তার নামে গৌরনদী ও মুলাদী থানায় দায়েরকৃত একাধীক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি সে জেল হাজত থেকে জামিনে ছাড়া পেয়েছিল।

গৌরনদী মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে থানার এস.আই মোঃ কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত ৯টার দিকে গৌরনদী উপজেলা সদরের দক্ষিন পালরদী এলাকায় অভিযান চালান। এ সময় ওই এলাকার সজল আকন এর চায়ের দোকানের সামনের পাঁকা রাস্তার ওপর থেকে একটি প্যাকেট ভর্তি ৫০২ (পাঁচশত দুই) পিচ ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া মাদক সম্রাট বিশ্বজিৎ বনিক এর বাড়ি পার্শ্ববর্তি মুলাদী উপজেলার তেরচর চর গ্রামে। সে ওই গ্রামের নারায়ন চন্দ্র বনিকের ছেলে।

মাদক সম্রাট বিশ্বজিৎ বনিককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানার এস.আই মোঃ কামাল হোসেন বাদি হয়ে ওই রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিশ্বজিৎ বনিককে গতকাল শনিবার দুপুরে বরিশাল আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরন করে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit