বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২২১ Time View

 

ডেস্ক নিউজ : রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খানের সাথে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সংবাদকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আবু কায়সার খান। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহাবুর রহমান শেখ।

মতবিনিময় সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. খান জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী রিপোটার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি হেলাল মাহমুদ, সাধারণ সম্পাদক শিহাবুর রহমানসহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন। বক্তব্য শেষে নবাগত জেলা প্রশাসককে রাজবাড়ী প্রেসক্লাব ও রাজবাড়ী রিপোটার্স ইউনিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুই সংগঠনের নেতারা।

জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আমি রাজবাড়ীতে যোগদানের পর শুনেছি এই জেলার গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের অত্যন্ত চমৎকার সম্পর্ক। আশা করব- জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদের এই সম্পর্ক বজায় থাকবে। নবাগত জেলা প্রশাসক আবু কায়সার খান রাজবাড়ীতে ২৩তম জেলা প্রশাসক হিসেবে ১৩ জানুয়ারি রাজবাড়ীর দায়িত্ব গ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit