রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

ধর্ষণ মামলায় গ্রেফতার বরিশাল সিটির কাউন্সিলর কারাগারে

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ২০৩ Time View

 

ডেস্ক নিউজ : ধর্ষণ মামলায় গ্রেফতার বরিশাল সিটি করপোরশেনের কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার বিকেল পৌনে ৩টায় তাকে ওই মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে কালাম মোল্লাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বিচারক পলি আফরোজ। এর পরপরই বিশেষ ব্যবস্থায় তাকে কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করে পুলিশ। 

এর আগে গত শুক্রবার সন্ধ্যায় কুয়াকাটা যাওয়ার পথে ধর্ষণ মামলার আসামি ওয়ার্ড কাউন্সিলর ও বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কালাম মোল্লাকে গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ। 

ওইদিন সকালে নগরীর বিমান বন্দর থানায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে কালাম মোল্লার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এক নারী। মামলায় তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ করেছেন। সব শেষ গত বৃহস্পতিবার রাতে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডে কালাম মোল্লার বসত বাড়ির পাশে একটি টিনসেড ঘরে নিয়ে ওই নারীকে ধর্ষণের অভিযোগ করা হয় মামলায়। 

 

 

কিউএনবি/আয়শা/১৫ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit