বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

মহামারি মোকাবেলায় আইনি শিক্ষা বিকাশের আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

ডেস্ক নিউজ :  পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রাষ্ট্রীয় অঙ্গ ও শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক বাধ্যবাধকতা রয়েছে যাতে করে আইনী শিক্ষা মহামারীর মধ্যে আইনের পরিবর্তিত কাঠামো ও কার্যাবলী প্রতিফলিত করতে পারে। 

তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট অকল্পনীয় দুর্যোগ মোকাবেলার জন্য, বিশ্বের বিভিন্ন দেশ নতুন আইনি ধারণা অন্তর্ভুক্ত করে সংবিধানের জরুরি বিধান জারি না করে নাগরিকদের মৌলিক অধিকারগুলোকে সীমাবদ্ধ করা থেকে শুরু করে উদ্ভাবনী আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

আজ শুক্রবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স- (বিআইএলআইএ) এর ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে রাজধানীতে বিআইএলআইএ এবং এশিয়ান অ্যাসোসিয়েশন অব ল প্রফেসরস (এএএলপি) আয়োজিত ‘মহামারি চলাকালীন ও মহামারী পরবর্তী আইন ও আইনগত শিক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করে।

মোমেন বলেন, কোভিড-১৯ মহামারী আর্থ-সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক আচরণকে প্রভাবিত করার পাশাপাশি মানুষের নিরাপত্তা ও উন্নয়নে বহুমুখী প্রভাব ফেলেছে। 

তিনি বলেন, “মানব ও মানব সমাজের এই আচরণগত ধরণ ঝুঁকির সম্মুখীন হয়েছে। আইন ও আইনী শিক্ষা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ। 

তিনি বিশ্বজুড়ে আইনি ক্ষেত্র যে অনন্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা মোকাবেলা করার জন্য বিভিন্ন বিষয়ের পন্ডিতদের দৃষ্টিভঙ্গি বিনিময় করার লক্ষ্যে সম্মেলনের আয়োজন করায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর উদ্যোগের প্রশংসা করেন। 

দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিআইএলআইএ-এর  চেয়ারম্যান ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, রাষ্ট্রদূত মুহাম্মদ জমির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ও ডিন ড. মো. রহমত উল্লাহ এবং বিআইএলআইএ-এর প্রফেসর ড. মিজানুর রহমান।

কিউএনবি/অনিমা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |সকাল ৯:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit