মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

দেশে আরও ২৩ লাখ ফাইজারের টিকা আসছে রাতে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১০৪ Time View

 

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্র থেকে করোনাভাইরাস প্রতিরোধী ফাইজারের আরও ২৩ লাখ ডোজ টিকা দেশে আসছে আজ (শুক্রবার)। টিকার এই চালান রাত সাড়ে ৯টার দিকে ঢাকায় পৌঁছবে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক শুক্রবার বিকালে যুগান্তর‌কে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরও ২৩ লাখ টিকা আসছে। আজ (শুক্রবার) রাত সাড়ে ৯টায় একটি বিশেষ বিমানে এই টিকা আসার কথা রয়েছে। এই টিকা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদপ্তরের কিছু কর্মকর্তা বিমানবন্দ‌রে যাবেন। সচিব জানান, বিমানবন্দর থেকে এই টিকা মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউসে রাখা হবে। এই টিকা শিক্ষার্থীদের দেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit