শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার এআই তারকাদের অভিনয় দক্ষতা নিয়ে কোনো মাথাব্যথা নেই: মারিওন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভলকার তুর্কের সাক্ষাৎ ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

গবেষণালব্ধ জ্ঞান আর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগাতে হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ১০১ Time View

 

ডেস্ক নিউজ : গবেষণালব্ধ জ্ঞান দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কিভাবে ব্যবহার করা যায়, তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণায়ও জোর দিয়ে দেশের অব্যবহৃত সম্পদ গবেষণার মাধ্যমে মানুষের কাজে লাগানোর আহবান জানিয়েছেন তিনি। শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের অনেক অমূল্য সম্পদ রয়ে গেছে, যা আমরা এখনো ব্যবহার করতে পারিনি বা ধরাছোঁয়ার বাইরে। সেগুলোও আমাদের খুঁজে বের করতে হবে। এর ওপর গবেষণা করে সেগুলোও যাতে দেশের মানুষের কাজে লাগানো যায়, সে বিষয়ে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।’

সরকারপ্রধান বলেন, ‘আমাদের স্বাস্থ্য বা খাদ্য উৎপাদন বা ইঞ্জিনিয়ারিং বা অবকাঠামো উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই গবেষণা প্রয়োজন। গবেষণা ছাড়া উৎকর্ষসাধন হয় না। আর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে আমাদের গবেষণা একান্তভাবে দরকার। সে জন্য সবাইকে গবেষণার দিকে একটু নজর দেওয়া দরকার। আর সারা বিশ্বে প্রযুক্তি ব্যবহারের যে প্রভাব বেড়েছে, তার সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদেরও গবেষণায় সব সময় নজর দিতে হবে।’

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুহাম্মাদ মুনীর চৌধুরী স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সের ওপর ভিডিও চিত্রও প্রদর্শিত হয়। বিজ্ঞান ও উন্নত প্রযুক্তির এ যুগে যেসব দেশ বৈজ্ঞানিক গবেষণায় এগিয়ে যাচ্ছে, তারাই অর্থনৈতিকভাবে দ্রুত উন্নতি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘অন্যান্য গবেষণায় এগিয়ে গেলেও আমাদের দেশ স্বাস্থ্যবিষয়ক গবেষণায় পিছিয়ে রয়েছে এবং স্বাস্থ্যবিষয়ক গবেষণা কম হচ্ছে।’ তাঁর সরকার স্বাস্থ্য বিষয়ে গবেষণা বৃদ্ধিতে পদক্ষেপ নিচ্ছে।

শেখ হাসিনা বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে সরকারে এসে তিনি দেখতে পান, দেশে বিজ্ঞানের শিক্ষার্থী ও শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার আগ্রহ কমে গেছে। তখন তিনি সারা দেশে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। সূত্র : বাসস

 

 

কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit