শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সফরে সিএনএনকে নিষিদ্ধ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অবশেষে ইসরায়েল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়ারল্যান্ড ‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

সেনাবাহিনীর শীতকালীন বহিরঙ্গন অনুশীলন ২০২১-২২ সমাপ্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১০৫ Time View

 

ডেস্ক নিউজ : ময়মনসিংহ জেলার মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায় চূড়ান্ত আক্রমণ অনুশীলনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শেষ হলো বাংলাদেশ সেনাবাহিনীর চার সপ্তাহব্যাপী পরিচালিত শীতকালীন প্রশিক্ষণ ২০২১-২০২২ ‘অনুশীলন নবদিগন্ত’। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন (সাভার এরিয়া) সফলভাবে এই অনুশীলন পরিচালনা করে। এই অনুশীলনে সাঁজোয়া বহর, এপিসি, দুরপাল্লার এমএলআরএস এর পাশাপাশি সেনাবাহিনীর ছত্রীসেনা এবং বিমান বাহিনীর জঙ্গী বিমানও অংশগ্রহণ করে। সেনাবাহিনীর কাসা ২৯৫এ বিমান থেকে নেমে আসে প্যারাট্রুপার। সমাপনী এই আয়োজনে সেনাসদস্যদের পাশে থেকে এই অনুশীলন পর্যবেক্ষণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সেনাসদরের প্রিন্সিপাল ষ্টাফ অফিসারবৃন্দ, জিওসি আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এবং অন্যান্য জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাবৃন্দ।

এর আগে, গত রবিবার সেনাসদর ফিল্ড কমান্ড পোষ্টে চলমান অভিযানের অগ্রগতির উপর সেনাপ্রধানকে বিস্তারিত ব্রিফ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এবং লজিষ্টিকস কর্মকান্ডের উপর ব্রিফ করেন কোয়ার্টার মাষ্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম। এসময় ডিফেন্স জার্নালিস্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরে আর্মি ফিল্ড হেডকোয়ার্টার ‘মিডিয়া সেলে’ শীতকালীন প্রশিক্ষণের উপর প্রেস ব্রিফিং শেষে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেনাপ্রধান।

গত ১৯ ডিসেম্বর শীতকালীন প্রশিক্ষণের উদ্দেশ্যে সেনাসদর ও সেনাবাহিনীর সকল ফরমেশন পূর্ণাঙ্গরূপে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন হয়। ৫০ বছর পূর্তিতে এবার বাংলাদেশ সেনাবাহিনী প্রথমবারের মত লজিষ্টিকস্ ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ পরিচালনা করে। সাম্প্রতিককালে আহরিত অস্ত্র ও সরঞ্জাম এবারের অনুশীলনে ব্যবহৃত হয় এবং সেনাবাহিনীর লজিষ্টিক্স স্থাপনাসমূহ প্রথমবারের মত বহিরঙ্গনে মোতায়েন হয়। সব মিলিয়ে সেনাবাহিনীর এবারের শীতকালীন প্রশিক্ষণ ছিল অনেক অভিনব ও বাস্তবধর্মী। সেনাবাহিনীর সকল সদস্য ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এই শীতকালীন অনুশীলনে অংশগ্রহণ করে। 

পরে, সেনাবাহিনী প্রধান জামালপুর সদর উপজেলার হরিণাকান্দা সরকারী প্র্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ২০০০ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। প্রশিক্ষণের পাশাপাশি সম্ভাব্য সকল ক্ষেত্রেই জনগণের পাশে দাঁড়ায় সেনাবাহিনী। বাস্তবসস্মত ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিশ্ব মানের বাহিনী হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনী প্রধান।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit