শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ,নোয়াখালী শহরে বিদ্যুৎ বিপর্যয় এক লাখ টাকায় ভোটার হচ্ছে রোহিঙ্গা

রাজনৈতিক সংকট উত্তরণে রাষ্ট্রপতিকে ভূমিকা রাখার আহ্বান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১১৩ Time View

 

ডেস্ক নিউজ : নির্বাচনকেন্দ্রিক সংকটসহ রাজনৈতিক সংকট উত্তরণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, সাংবিধানিক সীমাবদ্ধতা থাকলেও রাষ্ট্রপতি তার মর্যাদাপূর্ণ পদের নৈতিক ক্ষমতা ব্যবহার করে সরকারকে নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক সংকট উত্তরণে কার্যকর রাজনৈতিক উদ্যোগ গ্রহণের পরামর্শ দিতে পারেন। আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে এক সমাবেশ থেকে রাষ্ট্রপতিকে পাঠানো খোলা চিঠিতে এই আহ্বান জানানো হয়। সমাবেশে খোলা চিঠি পড়ে শোনান বাম জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ কাফি রতন, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী জোটের সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) নেতা মাসুদ খান, সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা আবদুল আলী, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)’র বিধান দাস প্রমুখ। খোলা চিঠিতে বলা হয়, গত দুটি জাতীয় নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও ব্যর্থ হলে দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ আরো বিপর্যস্ত হবে। সরকার ও সরকারি দল আপনার ওপর ভর দিয়ে বৈতরণী পার হতে চায়। কিন্তু তাতে সংকটের কোনো সমাধান হবে না। সংকট সমাধানে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের কোনো বিকল্প নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়, দেশ ও জাতির এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে রাষ্ট্রের প্রধান অভিভাবক হিসাবে রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকার ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতৈক্যের ভিত্তিতে সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী আইন প্রণয়ন করে নতুন নির্বাচন কমিশন গঠন, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনে প্রয়োজনীয় সমঝোতায় আসতে পারে। সমাবেশ শেষে বাম জোট নেতা আকবর খান, শহীদুল ইসলাম সবুজ, জুলফিকার আলী ও সাদেকুর রহমান শামীম বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ের কর্মকর্তাদের কাছে খোলা চিঠির কপি পৌঁছে দেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit