সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

ফাইজার নয়, বুস্টার ডোজ দেওয়া হবে শুধু মডার্নার টিকা: স্বাস্থ্য অধিদফতর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১০৭ Time View

 

ডেস্ক নিউজ : দেশে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ হিসেবে আর ফাইজারের টিকা দেওয়া হবে না। এর বদলে শুধুই মডার্নার টিকা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এছাড়া, ফাইজার দেওয়া হবে শুধু ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের। স্বাস্থ্য অধিদফতরের এমএনসিঅ্যান্ডএএইচ’র লাইন ডিরেক্টর ও কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. মো. শামসুল হকের পাঠানো নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে দেশের সকল পর্যায়ে ভ্যাকসিনপ্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্নার কোভিড-১৯ টিকা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হল।

বুধবার সারাদেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সিটি কলেজের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সরকারি জেনারেল হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, ২৫০ শয্যার হাসপাতাল, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবং সব পৌরসভার মেডিকেল অফিসারদের এ নির্দেশ দেওয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৩ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit