শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

চাঁদপুরে ট্রাকে বাসের ধাক্কায় ২ হেলপার নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জানুয়ারী, ২০২২
  • ২৩৪ Time View

 

ডেস্ক নিউজ :চাঁদপুরের কচুয়া  উপজেলায় বিআরটিসি বাসের ধাক্কায় ট্রাকের দুই হেলপার নিহত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কচুয়া-গৌরিপুর-সাচার সড়কের শিমুলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— উপজেলার বুধুন্ডা গ্রামের সেলিম মিয়ার ছেলে সজীব হোসেন (২০) ও সাচার গোপিরদীঘির পাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আতিক (১৫)।

ট্রাকচালক মেহেদী হাসান জানান, বেলা ১১টার দিকে সাচার থেকে তেগুরিয়ার উদ্দেশে যাচ্ছিল ট্রাকটি। শিমুলতলী এলাকায় পৌঁছলে ঢাকা থেকে লক্ষ্মীপুরগামী একটি বিআরসিটি বাস আমাদের ওভারটেক করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ট্রাকটি পার্শ্ববর্তী ডোবায় পড়ে সজীব ও আতিক ঘটনাস্থলে নিহত হয়। এ সময় আহত হন ট্রাকচালক মেহেদী হাসান ও মালিক ফুল মিয়া।

স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। এদিকে এ ঘটনার পর কচুয়া-সাচার-গৌরিপুর সড়কটি দ্রুত চার লাইনকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সাচার ইউপি চেয়ারম্যান মনির হোসেন বলেন, কচুয়া-গৌরিপুর-সাচার সড়কটি খুবই ঝুঁকিপূর্ণ। এ সড়কে বিআরটিসি বাস চলার যোগ্য না। আমরা চার লেন বিশিষ্ট রাস্তা নির্মাণের দাবি করছি। কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, নিহতদের উদ্ধার করা হয়েছে। তবে বাসচালককে আটক করা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১০ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit