মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার চেষ্টায় আহত অবস্থায় স্ত্রী ঢাকা থেকে পালিয়ে প্রাণে রক্ষা 

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ১৮৮ Time View

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ঢাকায় স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যার চেষ্টায় আহত অবস্থায় স্ত্রী পালিয়ে প্রাণে রক্ষা। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির মইচান্দা (কুশপাইন) গ্রামের আনোয়ার হোসেনের কন্যা মোছাঃ আঁখি প্রিয়া (১৮) এর সাথে কাজিহাল ইউপি’র পারইল গুটগাছা গ্রামের মামুনুর রশীদ এর পুত্র মোঃ মাসুদ রানা (৩০) এর সাথে ২০২০ সালে পারিবারিকভাবে উভয়ের মধ্যে বিবাহ হয়। বিবাহের পর থেকে দু’পক্ষের মধ্যে ভালোই সম্পর্ক ছিল। গত ১ মাস আগে আঁখি প্রিয়ার স্বামী মোঃ মাসুদ রানা তাকে ঢাকায় নিয়ে গিয়ে ২নম্বর মিরপুর এলাকায় বসবাস করছিলেন।

মাসুদ রানা সেখানে ইন্টার্নী করছিল। গত ৬ জানুয়ারি তার মিরপুর বাসায় স্ত্রী আঁখি প্রিয়ার সাথে এক প্রকার কথা কাটাকাটি শুরু হলে আঁখি প্রিয়াকে স্বামী মাসুদ রানা বেদম মারপিট করতে থাকে ও হত্যার চেষ্টা চালায়। এ সময় গুরুত্বর জখম হয়ে মোছাঃ আঁখি প্রিয়া দৌড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে অন্য লোকজনের সহযোগিতা নিয়ে তার পিতা আনোয়ার হোসেনকে মোবাইল ফোনে খবর দিলে মেয়েকে বাঁচাতে দ্রুত স্থানীয় লোকজনের সহযোগিতা নিয়ে আহত অবস্থায় রাতেই গাড়িতে তুলে দিলে ফুলবাড়ীতে গত শুক্রবার ভোর সাড়ে ৪টায় গাড়ি থেকে নেমে তাকে ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২৬নং বেডে ভর্তি করেন এবং ডাক্তার চিকিৎসা পত্র প্রদান করেন।

এ বিষয়ে মোছাঃ আঁখি প্রিয়ার সাথে কথা বললে তিনি জানান, আমার গর্ভে ৪মাসের বাচ্চা রয়েছে। আমাকে প্রথমে গলা টিপে হত্যার চেষ্টা করে। অনেক কষ্টে আমি মারপিট অবস্থায় ঘর থেকে অসুস্থ অবস্থায় দৌড় দিয়ে পালিয়ে যাই এবং স্থানীয় লোকজনেরা সহযোগিতা করে। এই অবস্থায় ফিরে আসি।এই ঘটনায় মাসুদ রানাকে তার ০১৭১৬০২৪১৭৮ নম্বরে ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এই ঘটনায় মোছাঃ আঁখি প্রিয়ার পিতা মোঃ আনোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান, আমার মেয়েকে হত্যার চেষ্টা করে। মোছাঃ আঁখি প্রিয়ার শরীরে বিভিন্ন জায়গায় মারপিটের চিহ্ন রয়েছে। আমার মেয়ে অসুস্থ, সুস্থ হলে আমরা আইনগত ব্যবস্থা নিব। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফুলবাড়ী থানায় কোন মামলা দায়ের হয়নি।

কিউএনবি/অনিমা/৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit