বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম

মনিরামপুরে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ১৪১ Time View

 

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুরে মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনাসভা, দোয়া মাহফিল, আতসবাজী ধরানো এবং ৭৪ পাউন্ড ওজনের কেক কেটে দিবসটি পালন করা হয়। বিকেলে দলীয় কার্যলয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, অ্যাডভোকেট বশির আহমেদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, সন্দীপ ঘোষ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাউন্সিলর কামরুজ্জামান, আবুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, জামাল হোসেন, ফরহান হোসেন, হুমায়ুন কবির মোল্যা, হাবিবুর রহমান দ্বীপ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit