শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

মাদক মামলায় হাজিরা দেবেন পরীমণি

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ১৬২ Time View

 

ডেস্কনিউজঃ রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আদালতে হাজিরা দেবেন চিত্রনায়িকা পরীমণি।

আজ রোববার দুপুরে ঢাকার ১০নং বিশেষ জজ আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার অন্য দুই আসামি হলেন আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সংবাদমাধ্যমকে বলেন, পরীমণির মামলায় রোববার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। পরীমণি হাজিরা দিতে আদালতে উপস্থিত হবেন।

এর আগে ১৪ ডিসেম্বর ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। অসুস্থ হওয়ায় এদিন আদালতে উপস্থিত হননি পরীমণি। তার আইনজীবী সময় চেয়ে আবেদন করায় ২ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গত বছর ৫ আগস্ট রাজধানীর বনানী থানায় মামলা করা হয় পরীমণির বিরুদ্ধে। আসামি করা হয় মোট তিনজনকে। গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ১৫ নভেম্বর চার্জশিট গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। এরপর মামলাটি বিশেষ জজ আদালত ১০-এ বদলি করা হয়।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ৪ আগস্ট পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। নিয়ে যায় সদর দফতরে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরদিন বনানী থানায় নিয়ে আসা হয় পরীমণিকে। এরপর র‌্যাব মামলা করে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে।

এজাহারে উল্লেখ করা হয়, ২০১৬ সাল থেকে মাদকে আসক্ত হয়ে পড়েন পরীমণি। তার বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরো অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন ও পার্টিতে অংশ নিতেন।

কিউএনবি/বিপুল/২রা জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ |দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit