রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

দিনাজপুরে ঐতিহাসিক কান্তজি মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ Time View

মো আসাদুজ্জামান আসাদ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঐতিহাসিক কান্তজী মন্দির পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ সকাল ১০ টার দিকে ফুলের তোড়ায় এবং আদিবাসীদের নৃত্যের তালে তাকে বরন করেন  দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা,  রাজদেবোত্তর ট্রাস্টি ( মন্দির পরিচালনা কমিটির) রনজিৎ সিংহসহ অন্যান্যান্যরা। 

পুলিশ বাহিনীর গার্ড অব অর্নার শেষে মন্দির চত্তরে বৃক্ষ রোপন করেন তিনি। পরিদর্শনের সময় গণ মাধ্যমকর্মীদের সাথে কোন কথা বলতে সম্মত হননি তিনি। পারস্যের প্রকৌশলীদের সহায়তায় টেরাকোটা মন্দিরটি প্রায় পৌনে তিনশত বছর আগে ১৭৫২ সালে নির্মান কাজ সম্পন্ন করেন মহারাজা প্রাণ নাথের পৌষ্যপুত্র রাজা রামনাথ।

ওই সময় থেকে মন্দিরে রাধা কৃষ্ণের যুগল বিগ্রহকে ঘিরে মন্দিরটি হয়ে উঠেছে সনাতন ধর্মালম্বীদের প্রার্থনার তীর্থ স্হানে। প্রথা মেনে বিগ্রহে প্রদীপের ভক্তি জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।  ঐতিহাসিক কান্তজী মন্দির পরিদর্শন শেষে  একই সময়ে একই কারিগরদের হাতে নির্মিত নয়াবাদ মসজিদ পরিদর্শন করেছেন তিনি। এদিকে আগামীকাল ২রা সেপ্টেম্বর ঢেপা নদী পথে নৌ বিহারে ২৫ কিলোমিটর পথ পাড়ি দিয়ে রাধাকৃষ্ণের বিগ্রহ পৌছাবে শহরের রাজবাড়ী মন্দিরে।

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit