মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ ১৪০ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে এনজো ফার্নান্দেজ ১ ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ, মার্কিন বিনিয়োগ চায় তালেবান চৌগাছায় নারীদের মাঝে  ৯ শতাধিক গাছের চারা বিতরণ সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান

নওগাঁয় বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁয় বর্নাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষে মঙ্গলবার দুপুরে নওগাঁ জেলা বিএনপি’র আয়োজনে শহরের নওজোয়ান ঈদগাহ মাঠ থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেডি মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে এসময়  নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজমুল হক সনি, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু,  শফিউল আজম ভিপি রানা, খাইরুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপি সভাপতি দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা, পৌর বিএনপি সভাপতি ডা. মিজানুর রহমান সহ জেলা বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীর অংশ হিসেবে ১ সেপ্টেম্বর, প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে নওগাঁর কেডির মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে ৪৮ পাউন্ডের কেক কাটা হয়।

কিউএনবি/আয়শা/০১ সেপ্টেম্বর ২০২৬,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit