রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত। গতকাল রবিবার সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে মাসিক আইন শৃঙ্খলা সভা ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সভাপতি আহমেদ হাসান। আইনশৃঙ্খরা কমিটির বিস্তারিত বিষয় তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোঃ সামিউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবি’র নায়েক সুবেদার রমিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, উপজেলা মৎস কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেসকোর আবাসিক প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন, ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এ.জি.এম মোঃ সাব্বির, তেঁতুলিয়া মাদ্রাসার সুপার মোঃ আব্দুল জব্বার, উপজেলা ইসলামি ফাউন্ডেশন এর আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সামাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোঃ জুলফিকার আলী ,উপজেলা আইসিটি কর্মকর্তা মোছাঃ রোখসানা খাতুন, বেতদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, আলাদীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন, কাজীহাল ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ কাঞ্চন মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শামিম ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন সহ আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

আইন শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান বলেন, উপজেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক, তবে মাদক নির্মূলে যুব সমাজ সহ সকলকে এগিয়ে আসতে হবে তা না হলে সমাজ থেকে এই ভয়ঙ্কর মাদক নির্মূল কোনো ভাবে সম্ভব নয়। এ জন্য প্রত্যেক মসজিদের ইমাম ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদেরকে বেশি বেশি করে মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

 

কিউএনবি/আয়শা/৩০ অগাস্ট ২০২৬,/সন্ধ্যা ৬:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit