শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

নেত্রকোণায় পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত

শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪১ Time View

শান্তা ইসলাম, নেত্রকোণা প্রতিনিধি : উজানে বর্ষণ পাহাড়ী ঢলে নেত্রকোণার কলমাকান্দায় খারনৈ ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বলে জানান এলাকাবাসী।একই সঙ্গে বাড়ছে নদ-নদীর পানি। জানা যায় – নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় উপদাখালী নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে।

পানির চাপে ইউনিয়নের গজার মারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিল্ডিংয়ের একটি অংশ ভেঙে গেছে। দুপুরের পর থেকে এসব এলাকায় পানি নামতে শুরু করেছে। তবে বেড়েছে নেত্রকোণার সবকটি নদ-নদীর পানি। উপদাখালী নদীর পানি আজ সোমবার সকাল নাগাদ কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

এছাড়া সোমেশ্বরী, কংস, মগড়া ও ধনু নদীর পানি বৃদ্ধি পেলেও তা এখনো বিপদসীমা ছাড়ায়নি।পাহাড়ী ঢলে জেলার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার রংছাতি, খারনৈ, পাঁচগাঁও, রামনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামের নিম্নাঞ্চলে ঢলের পানি ঢুকলেও তা নামতে শুরু করেছে।

নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান – ভারতের মেঘালয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার কলমাকান্দা ও দূর্গাপুর উপজেলা নিম্নাঞ্চল প্লাবিত হবার শংকা রয়েছে। জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান – বন্যার যে কোন পরিস্থিতি মোকাবেলায় জেলায় আগাম সকল ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৬,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit