শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি: দীঘি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের এক সময়ের দর্শকপ্রিয় শিশুশিল্পী প্রার্থনা ফারদিন দীঘি। বর্তমানে রুপালি পর্দায় অভিনয় করা এই নায়িকা এখনো নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই চর্চায় থাকেন তিনি। এবার এক পডকাস্টে প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন দীঘি। ওই পডকাস্টে দীঘিকে প্রশ্ন করা হয়, ‘তুমি এ পর্যন্ত কয়টা প্রেম করেছ?’ উত্তরে দীঘি বলেন, ‘আমি ওভাবে কখনো প্রেম করিনি।

’ উপস্থাপক বলেন, ‘সেভাবে কয়টা করেছ?’ হাসতে হাসতে অভিনেত্রী বলেন, ‘আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি।’ নাছোড়বান্দা উপস্থাপক ফের প্রশ্ন রাখেন, ‘সুযোগের আড়ালে কয়টা করেছ।?’ এবার দীঘি বলেন, ‘সুযোগের আড়ালেও করা হয়নি। কারণ আমি যখন স্কুলে পড়ি তখন খুব রেস্ট্রিকশনে থাকতাম। ক্লাস সিক্স থেকে অস্বাভাবিক রেস্ট্রিকশন শুরু হয়। আমি ফোন ব্যবহার শুরু করেছি এসএসসির পর। সো, আমি অনেক রেস্ট্রিকশনে থেকেছি এবং আমাকে খুব চোখে চোখে রাখা হতো।’ 

অভিনেত্রী আরও জানান, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রেখে তার খোঁজ নিত পরিবার। তার মতে, দীর্ঘদিন এমন কঠোর নিয়ন্ত্রণে থাকার কারণে প্রেম করার সুযোগ বা মানসিক পরিবেশ- কোনোটিই তৈরি হয়নি। তবে প্রেমের কথা অস্বীকার করলেও দীঘিকে ঘিরে একাধিক প্রেমঘটিত গুঞ্জন এর আগে আলোচনায় এসেছিল। এর মধ্যে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোবিজের আকাশে বাতাসে ভেসেছে।

এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মুহাইমিন রাশিদ নামের এক তরুণের সঙ্গেও এই অভিনেত্রীর বেশ কিছু ছবি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে ওই সময়ও দীঘি প্রেমের খবর বা গুঞ্জনের কোনো সত্যতা নেই দাবি করে স্পষ্ট করে জানিয়েছিলেন, তৌহিদ আফ্রিদি ও মুহাইমিন রাশিদের সঙ্গে তার সম্পর্ক ছিল কেবল বন্ধুত্বের। এবার এই পডকাস্টেও কখনো সম্পর্কে জড়াননি বলেই দাবি করলেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৬,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit