রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

আবারও বিয়ে করছেন আমির খান, কনে কে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৮ Time View

বিনোদন ডেস্ক : জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের তৃতীয় ইনিংস শুরু করতে চলেছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। আগামী ৫ জুলাই একটি ঘরোয়া ও ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই সুপারস্টার। 

ঘনিষ্ঠ সূত্রের বরাতে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে দাম্পত্যজীবন অবসানের পর আমিরের জীবনে গৌরীর আগমন ঘটে। গত বছর নিজের ৬০তম জন্মদিনের বিশেষ মুহূর্তে সংবাদমাধ্যমের সামনে প্রথমবার গৌরীকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। সে সময় তিনি জানিয়েছিলেন যে, গৌরী বর্তমানে তার প্রযোজনা সংস্থার সঙ্গেই কাজ করছেন।

আমির এবং গৌরীর এই সম্পর্কের শুরুটা কিন্তু বেশ গোপনেই হয়েছিল। সংবাদমাধ্যমের নজর থেকে নিজেদের আড়াল রাখতে প্রায় দেড় বছর ধরে সম্পর্কটি গোপন রেখেছিল এই জুটি। গত বছর এক প্রেস মিটে রসিকতা করে আমির বলেছিলেন, তিনি সংবাদমাধ্যমকে বিন্দুমাত্র টের পেতে দেননি। আমির আরও জানান, গৌরী আগে বেঙ্গালুরুতে থাকতেন এবং তার সঙ্গে দেখা করতে আমির প্রায়ই সেখানে উড়ে যেতেন। বেঙ্গালুরুতে সংবাদমাধ্যমের নজরদারি কিছুটা কম থাকায় দীর্ঘ ১৮ মাস ধরে তারা নিজেদের সম্পর্ককে লাইমলাইটের আড়ালে রাখতে সক্ষম হয়েছিলেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির তার বর্তমান জীবন নিয়ে গভীর সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, গৌরীর আগমনে তিনি জীবনে এক পরম শান্তি খুঁজে পেয়েছেন। রীনা এবং কিরণের সঙ্গে সম্পর্কগুলো গভীর হলেও তা স্থায়িত্ব পায়নি উল্লেখ করে আমির আবেগঘন কণ্ঠে বলেন, গৌরীর জীবনে আসার পর অবশেষে তিনি নিজেকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে অনুভব করছেন। গত এক বছরে এই জুটিকে চিনের ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি ফেস্টিভ্যালসহ বেশ কিছু আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে দেখা গেছে।

আমিরের হবু স্ত্রী গৌরী স্প্র্যাট আদতে বেঙ্গালুরুর বাসিন্দা এবং তার জীবনের সিংহভাগ সময় সেখানেই কেটেছে। গৌরীর মা রীতা স্প্র্যাট বেঙ্গালুরুতে একটি নামী সেলুনের মালিক ছিলেন। গৌরীর পেশাগত জীবনের খতিয়ান ঘাঁটলে দেখা যায়, ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষ করে তিনি ২০০৪ সালে ইউনিভার্সিটি অব দ্য আর্টস লন্ডন থেকে ফ্যাশন ও ফটোগ্রাফির ওপর একটি বিশেষ কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি মুম্বাইয়ে একটি নামী সেলুন পরিচালনা করছেন এবং তিনি সাত বছর বয়সী এক সন্তানের জননী। 

অন্যদিকে, এটি আমিরের তৃতীয় বিয়ে হতে চলেছে। এর আগে ১৯৮৬ সালে শৈশবের বান্ধবী রীনা দত্তকে গোপনে বিয়ে করেছিলেন আমির, যার কোল আলো করে আসে জুনায়েদ ও ইরা। দীর্ঘ ১৬ বছরের সংসার জীবনের পর ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন আমির, যার সঙ্গে ২০২১ সালে তার বিচ্ছেদ ঘটে। কিরণ ও আমিরের সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া সন্তান আজাদের সহ-অভিভাবক হিসেবে তারা এখনো যুক্ত রয়েছেন। 

তবে জীবনের সমস্ত চড়াই-উতরাই পেরিয়ে জুলাইয়ের এই নতুন সূচনার দিকেই এখন তাকিয়ে রয়েছেন আমির-অনুরাগীরা।

কিউএনবি/অনিমা/০৪.০৬.২০২৬/সকাল ১১.৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit