বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম

নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫৮ Time View

ডেস্ক নিউজ : নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা থেকে নিখোঁজের পাঁচদিন পর আরিক মিয়া নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে কিশোরগঞ্জের ইটনা থানা পুলিশ। এসময় তার গলায় ইট এবং কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় পাওয়া যায়। 

শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিক মিয়া (১২) নেত্রকোনার জেলার খালিয়াজুড়ি উপজেলার পাঁচহাট গ্রামের রেজেক মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ১১ মে রাত ১টার দিকে আরিক বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরদিন খালিয়াজুড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার পরিবার। 

পরে শনিবার বিকেলে পাশ্ববর্তী ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের কালিবাড়ি চরে কয়েকজন যুবক ঘাস কাটতে গিয়ে একটি ডোবায় মরদেহটি দেখতে পান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি আরিফের বলে শনাক্ত করেন। 

পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব মিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ১১ মে নিজ বাড়ি থেকে ছেলেটি নিখোঁজ হয়। পরদিন তার পরিবার খালিয়াজুড়ি থানায় সাধারণ ডায়েরি করে। শনিবার ইটনা উপজেলার ধনপুর কালিবাড়ি চর এলাকায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও তার গলায় ইট এবং কোমরে বালুর বস্তা বাঁধা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/ ১৭ মে ২০২৬,/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit