শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

নেত্রকোণায় হামলায় আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৫৩ Time View

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় হামলায় একজনের মৃত্যু হয়েছে। নিহত হওয়া আব্দুর রহীম নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতির পদে দায়িত্বে ছিলেন। আজ শনিবার (১৬মে) দুপুরের দিকে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪মে) সড়কে ধান শুকানো কেন্দ্র করে প্রতিবেশী জসিমউদদীন, জয়নাল উদ্দীন, শহীদুল্লাহ্ ও তার লোকজনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে যায় নিহত আব্দুর রহীমের লোকজন। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। তাৎক্ষণিক স্থানীয়রা মীমাংসা করেন।

পরে বিকেলের দিকে প্রতিবেশী লোকজন আব্দুর রহীমের ওপর হামলা চালায়। এঘটনায় আব্দুর রহীম আহত হোন, তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এঘটনায় উভয়পক্ষের ১০/১২জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওসি মেহেদী মাকসুদ জানান, এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টিম নিয়ে এলাকায় ছিলাম। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন। শান্তা ইসলাম

 

 

কিউএনবি/আয়শা/ ১৬ মে ২০২৬,/রাত ১২:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit