বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

১৬০ কোটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের সিনেমা ‘জেলার ২’

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির সুপারস্টার রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’ ঘিরে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে। এ সিনেমাটি নাকি প্রায় ১৬০ কোটি রুপিতে অনলাইনে বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে  ১৬০ কোটি রুপিতে ‘জেলার ২’ সিনেমা চুক্তিবদ্ধ হয়েছে। কয়েক সপ্তাহ আগেই স্ট্রিমিং স্বত্ব চূড়ান্ত করা হয়েছিল। 

তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমাটি প্রায় ৭৫ কোটি রুপিতে ওটিটি স্বত্ব বিক্রি করেছিল বলে জানা গেছে। সে তুলনায় ‘জেলার ২’-এর সম্ভাব্য চুক্তির অঙ্ক অনেক বেশি, যা সিনেমাটির প্রতি বাড়তি আগ্রহের ইঙ্গিত দিয়েছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনায় আসে ‘জেলার ২’ সিনেমার একটি দৃশ্য ফাঁস হওয়ার ঘটনায়। সে ঘটনায় নির্মাতারা দর্শকদের সেই ভিডিও ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে ‘জেলার ২’ সিনেমার পর এ বর্ষীয়ান অভিনেতাকে দেখা যেতে পারে ‘থালাইভার ১৭৩’ সিনেমার একটি প্রজেক্টে। এ ছাড়া পরিচালক নেলসন দিলীপ কুমারের পরিচালনায় নির্মিত অ্যাকশনধর্মী সিনেমায় আবারও ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রে ফিরছেন রজনীকান্ত। এ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী, অভিনেত্রী বিদ্যা বালান, এস জে সূর্য, সুরাজ ভেঞ্জারামুডু প্রমুখ।

একসময় শোনা গিয়েছিল, শাহরুখ খান একটি বিশেষ চরিত্রে থাকতে পারেন এ সিনেমায়। তবে ব্যস্ততার কারণে তিনি নাকি প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন। আগের কিস্তির মতো মোহনলাল ও শিব রাজকুমারকেও দেখা যাবে। আবার ভবিষ্যতে কমল হাসানের সঙ্গে একটি বিশেষ প্রকল্পেও তার অভিনয়ের কথা রয়েছে। 

 

কিউএনবি/আয়শা/২০ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit