বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’

প্রথম নাটকে কত পারিশ্রমিক পেয়েছিলেন মেহজাবীন ?

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর আজ (১৯ এপ্রিল) জন্মদিন। দেড় যুগেরও বেশি সময় ধরে অভিনয়ে সক্রিয় এই অভিনেত্রী নাটক থেকে সিনেমা-সব ক্ষেত্রেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে এই সফল যাত্রার শুরুটা ছিল অনেকটাই অনিশ্চয়তা আর অভিজ্ঞতাহীনতার ভেতর দিয়ে।

অভিনয় জীবনের শুরুর দিকের স্মৃতিচারণ করতে গিয়ে মেহজাবীন জানান, প্রথম নাটকে কাজ করার আগে তার মনে ছিল অনেক ভুল ধারণা। তার ভাষায়, ‘আমি আগে ভাবতাম, শুটিংয়ের আগে শিল্পীদের চিত্রনাট্য দেওয়া হয়, অনুশীলন করতে হয়। কিন্তু অনুশীলন তো দূরের কথা, শুটিংয়ের আগেই চিত্রনাট্যই পেলাম না। তখন ভয় পেয়েছিলাম, ক্যামেরার সামনে কীভাবে কী করব বুঝতে পারছিলাম না।’
প্রথম নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’-তে তার সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ। সেই সময় তার অভিনীত নাটক দেখার সুযোগও হয়নি মেহজাবীনের। তবে বাবা-মায়ের কাছ থেকে শুনেছিলেন তিনি একজন জনপ্রিয় অভিনেতা। শুটিংয়ের আগে তাই কিছুটা নার্ভাসনেস কাজ করছিল।
প্রথম দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকিছু মিলিয়ে ভয় আর নার্ভাসনেস ছিল। শুটিংয়ে মাকে সঙ্গে নিয়েই গিয়েছিলাম।’ শুটিংয়ের দুদিন আগে তাকে ফোন করে কয়েকটি সালোয়ার-কামিজ ও শাড়ি নিয়ে আসতে বলা হয়। কিন্তু চরিত্র অনুযায়ী কী পোশাক লাগবে, সেটাও পরিষ্কার ছিল না তার কাছে। এমনকি নিজের টাকায় কস্টিউম কিনতে হবে-এ তথ্যও আগে জানা ছিল না। ফলে পুরো বিষয়টি নিয়েই বেশ অস্বস্তিতে পড়েছিলেন তিনি।
ঢাকার ধানমন্ডি, টিএসসি ও চারুকলায় হয় প্রথম নাটকের শুটিং। শুরুতে একাধিক টেক দিতে হলেও পরিচালক ফাহমি ধৈর্য ধরে তাকে গাইড করেন। পরে ধীরে ধীরে ভয় কাটতে শুরু করে। এই প্রথম নাটকে অভিনয় করেই পারিশ্রমিক পান ১৫ হাজার টাকা। সেই টাকা হাতে পাওয়াটা তার জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা। শুটিং শেষে মায়ের সঙ্গে চট্টগ্রামে ফিরে যান তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিত চট্টগ্রাম থেকে ঢাকায় এসে কাজ করতে হতো তাকে।
সময়ের সঙ্গে নাটক থেকে সিনেমায় নিজের অবস্থান শক্ত করেছেন মেহজাবীন। তাকে সর্বশেষ দেখা গেছে মাকসুদ হোসাইন পরিচালিত ‘সাবা’ সিনেমায়। পরে তিনি কাজ করেছেন শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’তে। এখন তিনি নাটকের পাশাপাশি সিনেমা ও ওটিটি নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit