বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

লাল শাড়িতে নজর কাড়লেন কুসুম শিকদার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫১ Time View

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। নাটকের পাশাপাশি চলচ্চিত্রের মাধ্যমেও দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। প্রায়শই ভক্তদের সাথে নিজের নতুন ছবি শেয়ার করে থাকেন।

এবার কুসুম শিকদার সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন যা ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছে। নতুন লুকে কুসুম শিকদারকে একরাশ মুগ্ধতা দেখাচ্ছেন। লাল শাড়ি এবং সবুজ ব্লাউজ পরে, গলায় সুন্দর মুক্তার হার এবং হাতে চটকদার ব্রেসলেটে ধরা দিয়েছেন। কুসুম শিকদারের নতুন লুকটি দেখে ভক্তরা রীতিমতো মুগ্ধ। তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে আসছেন।
এবার তার এই নতুন লুকের মাধ্যমেও তিনি ভক্তদের মুগ্ধ করলেন। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা এ অভিনেত্রীর রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘শাড়িতে নারী সব সময় সুন্দর।’ আরেকজন লিখেছেন, ‘আপনাকে অনেক অনেক ভালো লাগে প্রিয় কুসুম শিকদার।’

প্রসঙ্গত, ২০১০ সালে খালিদ মাহমুদ মিঠু পরিচালিত বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গহীনে শব্দ চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে কুসুমের বড় পর্দায় আগমন ঘটে। ছবিতে তিনি স্বপ্না চরিত্রে অভিনয় করেন। এতে তার বিপরীতে অভিনয় করেন মামনুন হাসান ইমন। পরে তিনি ফ্রান্স-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘লাল টিপ’ ছবিতে কাজ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit