বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

ঐশ্বরিয়ার পর ম্রুণালের প্রেমে ধানুশ, মুখ খুললেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪৩ Time View

বিনোদন ডেস্ক : ২০২৪ সালের নভেম্বর দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্তের মেয়ের ঐশ্বরিয়ার সঙ্গে অভিনেতা ধানুশের বিবাহবিচ্ছেদ হয়। এরপরই চারদিকে ম্রুণাল ঠাকুরের সঙ্গে এ অভিনেতার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে। একসঙ্গে দুই তারকাকে বহু জায়গায় দেখাও গেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ছড়িয়ে পড়ে তাদের বিয়ের গুঞ্জনও। অবস্থা এমন হয় যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া বিয়ের ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ম্রুণাল-ধানুশ তবু চুপ। 

ধানুশের সঙ্গে গোপনে প্রেম, বিয়ের পিঁড়িতে বসছেন—এমন গুঞ্জন ছড়িয়েছে। বছরের শুরুতে বিনোদন দুনিয়ায় এ খবর ছড়িয়ে পড়েছিল— অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের নাকি বিয়ে দক্ষিণী জনপ্রিয় তারকা ধানুশের সঙ্গে। যদিও এতদিন ধানুশকে নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও প্রেমজীবন নিয়ে কথা বললেন ম্রুণাল ঠাকুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্রুণাল ঠাকুর বলেন, তার কাজেই তার পরিচয় পাওয়া যাবে।
তাই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করতে চান না তিনি। শুধু তা-ই নয়, তিনি চান না কার সঙ্গে প্রেম করবেন সেটি নিয়ে চর্চা হোক। খুব শিগগির মুক্তি পাবে ম্রুণাল ঠাকুর অভিনীত সিনেমা ‘ডাকাইত’। এর সিনেমার প্রচার চলাকালে অভিনেত্রী বলেন, আমার শরীরের অবস্থা ভালো নেই। আমার কাছে প্রেমের জন্য কোনো সময় নেই। প্রচার শেষ হলেও পায়ের একটা অস্ত্রোপচার করতে হবে। লিগামেন্টে যে সমস্যা হয়েছে, সেটি ঠিক করতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit