শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

দ্বিতীয় সন্তানের মা হচ্ছেন দীপিকা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও মা হতে চলেছেন। কয়েক দিন ধরেই বলিপাড়াসহ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমনই গুঞ্জন শুরু হয়েছে। তবে অভিনেত্রী নিজে কিছু না বললেও অবশেষে সেই জল্পনার অবসান ঘটাল একটি ছবি। ছবির সরলতা আর বার্তার নতুনত্ব—দুটিই মুগ্ধ করেছে ভক্ত-অনুরাগীদের। ছোট্ট হাতের মুঠোয় ধরা একটি ‘প্রেগন্যান্সি কিট’। আর সেই এক ছবিই এখন বলিপাড়াজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিটটি দীপিকার প্রথম সন্তানের হাতে। 

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন—এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। যদিও সরাসরি এ বিষয়ে কিছুই বলেননি অভিনেত্রী। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, মেয়ে দুয়া পাড়ুকোন সিংয়ের হাতে ধরা রয়েছে প্রেগন্যান্সি টেস্ট কিট। এটা কোনো ক্যাপশন নয়, এ ছবির মাধ্যমেই সুখবরটি জানিয়ে দিলেন অভিনেত্রী। 

সামাজিক মাধ্যমে ছবিটি পোস্ট করা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে মন্তব্যের ঘর। ছবি প্রকাশের সঙ্গে সঙ্গেই অভিনেত্রী পরিনীতি চোপড়া মন্তব্য করেন—‘কনগ্রেটস!’ যা দ্রুতই নজর কাড়ে। একই ছবি নিজের প্রোফাইলে শেয়ার করে নিয়েছেন স্বামী অভিনেতা রণবীর সিং। সেখানে অভিনেত্রী কিয়ারা আদভানিসহ অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এ তারকা দম্পতিকে।

অভিনেত্রীর ব্যক্তিজীবনের এ সুখবর ভক্ত-অনুরাগীদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন, দুয়ার জন্মের সময় মাতৃত্বকালীন নানা শারীরিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছিল তাকে। এখন তার কাছে সবচেয়ে আনন্দের সময় কাটে মেয়ের সঙ্গে। প্রথম সন্তানের জন্মের পর বড়পর্দায় খুব একটা দেখা না গেলেও ধীরে ধীরে কাজে ফিরছিলেন তিনি।

রোববার (১৯ এপ্রিল) সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে দীপিকার দ্বিতীয়বারের মতো মা হওয়ার আলোচনার ঝড় ওঠে। দ্বিতীয়বার মা হতে গিয়ে আবার কি অভিনয় থেকে বিরতি নেবেন দীপিকা, নাকি অন্তঃসত্ত্বা অবস্থায়ও কিছু দিন কাজ চালিয়ে যাবেন? সে নিয়েও তার ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। কেননা সরাসরি এ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেননি অভিনেত্রী। যদিও আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় নেই তার ভক্ত-অনুরাগীরা। সামাজিক মাধ্যমে তাদের এই পোস্ট ঘিরে এখন শুধুই আনন্দ আর শুভেচ্ছাবার্তায় মেতে ওঠা।

এর আগে কর্মঘণ্টা ৮ ঘণ্টা করার দাবিতে আলোচনায় আসেন দীপিকা। উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কোমোতে বিয়ের মাধ্যমে নতুন জীবনের শুরু করেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিং। ২০২৪ সালে এ তারকা দম্পতির ঘর আলো করে আসে প্রথম সন্তান—মেয়ে দুয়া। দুয়ার পর এবার দ্বিতীয়বারের মতো মা হওয়ার ইঙ্গিত দিলেন এ দম্পতি

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit