শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

প্রিয় অভিনেত্রীর মতো স্ত্রী চান ভক্ত, বাতিল হলো বিয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৭ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী সোনম বাজওয়া সম্প্রতি তার ক্যারিয়ারের অন্যতম এক অবাক করা ঘটনার কথা শেয়ার করেছেন। একজন নারী ভক্ত তাকে সরাসরি জানিয়েছিলেন, সোনমের কারণেই নাকি তার একটি বাগদান ভেঙে গিয়েছিল। ‘ফেমাসলি ফিট উইথ সোফি’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে সোনম সেই স্মৃতিচারণ করেন। 

তিনি বলেন, ‘একবার একটি মেয়ে আমার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল, আপনি কি সোনম বাওয়া? আমি হ্যাঁ বলতেই সে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। সে সরাসরি আমাকে বলল, আমার কারণে নাকি তার বাগদান ভেঙে গেছে! আমি তো শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম না আমি কি দুঃখ প্রকাশ করব নাকি অন্য কিছু বলব।’

তবে সেই ভক্ত পরে তাকে আশ্বস্ত করে বলেন, ‘আমি এখন অনেক খুশি এবং আমি অন্য একজনের সঙ্গে বাগদানে আবদ্ধ হয়েছি।’সেই নারী ভক্ত কেন তার আগের বিয়েটি ভেঙে দিয়েছিলেন সেটাও সোনমকে জানান। এই অভিনেত্রীর ভাষায়, ‘মেয়েটি বলল যে সে খুবই খুশি। সে আগের ছেলেটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল কারণ ওই ছেলেটি আমার প্রতি আসক্ত ছিল। সে চাইত তার হবু স্ত্রী যেন দেখতে ঠিক আমার মতো হয় এবং আমার মতো শারীরিক গঠন তৈরি করে। এটি সেই মেয়ের জন্য অসহ্য হয়ে দাঁড়িয়েছিল, তাই সে বিয়েটি ভেঙে দেয়। তবে এখন সে যার সঙ্গে আছে, সে তাকে অনেক ভালোবাসে।’

সেই ভক্তের সিদ্ধান্তে সোনম খুশি হয়েছেন এবং তাকে শুভকামনা জানিয়েছেন বলেও জানান এই অভিনেত্রী। উল্লেখ্য, সোনম বাজওয়া তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। ২০১২ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় অংশগ্রহণের পর তিনি আলোচনায় আসেন। ‘বেস্ট অব লাক’ ছবির মাধ্যমে পাঞ্জাবি সিনেমায় অভিষেক ঘটে তার এবং ‘পাঞ্জাব ১৯৮৪’ সিনেমার মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। 

গত কয়েক বছরে তিনি পাঞ্জাবি সিনেমার অন্যতম শীর্ষ তারকায় পরিণত হয়েছেন। ‘নিক্কা জেলদার’, ‘ক্যারি অন জাট্টা ৩’ এবং ‘সরদার জি’-র মতো অসংখ্য সুপারহিট সিনেমা রয়েছে তার ঝুলিতে। এছাড়া হিন্দি ছবি ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’, ‘হাউসফুল ৫’ এবং বেশ কিছু তামিল ও তেলেগু সিনেমাতেও তাকে অভিনয়ে দেখা গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ এপ্রিল ২০২৬,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit