শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ব্রিটিশ বিমানঘাঁটিতে অনুপ্রবেশের অভিযোগে লাটভিয়ার দুই নাগরিক গ্রেফতার ঘাড় মটকে হত্যা, কার্টনে ভরে নীলফামারীতে নেওয়া হয় রাকিবের লাশ স্বপ্ন পূরণে শাড়ি পরেই খালি পায়ে দৌড়ালেন ১,৬০০ কিলোমিটার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ছাড়বে না ইরান, মজুতও হস্তান্তর করবে না বিদ্যুৎ উৎপাদনে চূড়ান্ত ধাপে রূপপুর, অনুমোদন দিলো বায়েরা আগামী ৫ বছরে ২ কোটি মানুষকে উন্নত চক্ষুসেবা দেবে সরকার: প্রতিমন্ত্রী মুহিত মুক্তির ২৩ ঘণ্টায় ৪৭ লাখ ভিউ! শুরুতেই চমকে দিল ‘ফিরে আসার গল্প’ আইএসইউতে দ্যা ফিট অ্যান্ড ফ্যাশন ফিয়েস্তা-২০২৬ অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও মর্যাদা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

দুর্গাপুরে খাদ্য সহায়তা দিলেন রিক্সাচালক তারা মিয়া

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে ২টি এতিমখানার হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে খাদ্য সহায়তা দিলেন মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত রিক্সাচালক তারা মিয়া। বুধবার (২৫ মার্চ) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

তারা মিয়া, রিক্সা চালিয়ে তার কস্টার্জিত আয় থেকে স্থানীয় চন্ডিগড় অনাথ আশ্রম ও কুল্লাগাড়া স্বামী বিবেকানন্দ অনাথ আশ্রমের শিক্ষার্থীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু, তেল, পিয়াজ-রসুন, মুড়ি, ডিম ও বিস্কুট সম্বলিত খাদ্যের প্যাকেট আশ্রমের শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক এইচ এম সাইদুল ইসলাম, আল নোমান শান্ত, রাজেশ গৌড় প্রমুখ।

রিকশাচালক তারা মিয়া বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে রিকশা চালিয়ে উপার্জিত অর্থ থেকে প্রায় প্রতি মাসেই কিছু কিছু টাকা জমিয়ে বিভিন্ন বিদ্যালয়সহ গ্রামের সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ, খেলাধুলার সামগ্রী ও শীতের সময় এলাকার এতিম ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছি। এখন রিক্সা না চালিয়ে ঢাকায় একটি ফার্মে কাজ করছি। ওই আয় থেকেও কিছু টাকা সঞ্চয় করে অসহায়দের সহায়তা করে যাচ্ছি।

আমি গরীব মানুষ, তাই গরীব বা অসহায়দের মর্ম আমি বুঝি, ছোটবেলায় টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি, তাই এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের এভাবে সহযোগিতা করে যাচ্ছি। এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান মানবতার ফেরিওয়ালা রিকশাচালক তারা মিয়া।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৬,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit