রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

দুর্গাপুরে ৩দিন ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা শুরু

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৫৪ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে দ্বিতীয় বারের মতো তিনদিন ব্যাপি ‘কুরআনের আলো হিফজুল কুরআন, হামদ-নাত ও আজান প্রতিযোগিতা শুরু হয়েছে। স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ০৫ মার্চ (বৃহ:স্পতিবার) সকাল থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) দুর্গাপুর উপজেলা ও পৌর শাখার উদ্দ্যেগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা। গত বছর প্রথমবারের মতো এমন প্রতিযোগিতার আয়োজন করেছিল উপজেলা বিএনপি। যার ধারাবাহিকতায় এবারও দ্বিতীয়বারের মতো আরও বৃহৎ পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

পরিচালনা কমিটির সদস্য আলহাজ¦ জামাল উদ্দিন মাস্টার জানান, তরুণ প্রজন্মকে ইসলামের দীক্ষায় উজ্জীবিত ও অনুপ্রাণিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমন সুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে তরুণ ও শিশু-কিশোরদের মাঝে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতি চর্চা আরও বৃদ্ধি পাবে। দুর্গাপুরে এমন বৃহৎ পরিসরে কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আজান প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মাননীয় ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল কে কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এমন সুন্দর একটি প্রতিযোগিতার ব্যবস্থা করার জন্য।

এ সময় আমন্ত্রিত মেহমান হিসেবে মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী, হাফেজ মোস্তফা সাহেব, হাফেজ শাহাবদ্দিন সাহেব, মাওলানা নুরুজ্জামান সাহেব, হাফেজ মজিবুর রহমান, মাওলানা জিয়াউর রহমান সহ অন্যান্য উস্তাদগণ, এন্তেজামিয়া কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মুফতী হুমায়ুন কবীর, মুফতী এনায়েত উল্লাহ, মুফতী শিব্বীর আহমেদ আকন্দ প্রমুখ।

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৬,/সন্ধ্যা ৭:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit