বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ময়মনসিংহে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

লুৎফুন্নাহার রুমা, ব্যুরো চিফ ময়মনসিংহ ।
  • Update Time : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ Time View

লুৎফুন্নাহার রুমা, ব্যুরো চিফ ময়মনসিংহ : ময়মনসিংহ ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন উপলক্ষ্যে ময়মনসিংহে আজ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৭ ফেব্রুয়ারী রোজ শনিবার সময় ১১ টায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রাহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক, যথাযথ মর্যাদায় দিবস পালনের লক্ষ্যে প্রত্যেকটা কর্মসূচিতে সুশৃঙ্খল ও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি আরো বলেন, ঐদিন রাত ১২টা ১ মিনিটে ময়মনসিংহ টাউন হল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একুশের কর্মসূচি শুরু হবে। সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি পালনে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন প্রতিনিধিরা।২১ ফেব্রুয়ারি দিনব্যাপী শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা অর্ধনমিত,চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণাঢ্য কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ আল মামুন, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীগণ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit